ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪৯:৪৩ অপরাহ্ন
চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী
প্রয়াত হলেন ‘লাল পাহাড়ির দেশে যা’-এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১টা নাগাদ তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় কবির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুক্রবার দিবাগত রাতে পশ্চিম বাংলার হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই কবি। কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল। তবে শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন।

সেখান থেকেই কিছুটা ঠাণ্ডা লেগেছিল তার। জানা গেছে, শ্যামপুকুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। তবে তার আগে, এদিন অরুণ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে। সেখানেই শায়িত থাকবেন তিনি কিছু সময়।তাঁর অনুরাগীরা সেখানে এসেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাকে।অরুণ চক্রবর্তীর জন্ম ১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে। ১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তবে একসময় সরকারি চাকুরে অরুণ কুমার চক্রবর্তী পুরোদস্তুর কবি।

লিখতে, পড়তে ও বলতে ভালোবাসতেন তিনি। চাকরির পাশাপাশি চলেছে তার কলমও। লিখেছেন বহু কবিতা। 
‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ কবিতাটি অরুণ চক্রবর্তীকে পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল। ওই কবিতা পরে গান হয়ে দুই বাংলার সংগীতানুরাগীদের মুখে মুখে ফিরেছে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে