ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:৩৩:০৭ অপরাহ্ন
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ আমন্ত্রণ জানানো হয়েছে ১৮টি দলকে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করার কথা রয়েছে ইসির।

রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ।

এর আগে সকাল থেকে একে একে নির্বাচন ভবনে আসেন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি অংশীজনদের সহায়তা চান।

সিইসি বলেন, নির্বাচনে যত রকম চ্যালেঞ্জই আসুক, তা সবাই মিলে মোকাবিলা করতে হবে।

প্রথম দিনের সংলাপে এখন পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। জামায়াতে ইসলামী এককভাবে নয়, জোটগতভাবে তাদের আমন্ত্রণ জানাতে ইসির কাছে চিঠি দিয়েছে। যদিও এনসিপি ও এবি পার্টির এ বিষয়ে মতভেদ রয়েছে।

আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।

কমেন্ট বক্স
সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি

সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি