ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে: অর্থমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৭:০৩ অপরাহ্ন
দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী
দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। আক্রান্তদের মধ্যে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়। আগের বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন, আগের বছর যা ছিল ২৫৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সের মানুষের হার ১৫ শতাংশ।

বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

আচরণগত ও পেশাগত পরিচয় বিশ্লেষণে নতুন শনাক্তদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শনাক্তের হার ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ।

সংক্রমণ শনাক্তের পর দ্রুত চিকিৎসা শুরু করার ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্তের পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেও শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। এসব জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর এই দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী