ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে: অর্থমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী
র‍্যাপিডের গবেষণা

তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:১৬:২০ অপরাহ্ন
তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি
দেশে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এ সময়ে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা।

বিদ্যুতের ঘাটতিতে শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় এ ক্ষতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রবিবার (২৯ নভেম্বর) প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ : ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণাটি যৌথভাবে করেছে র‍্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন। গবেষণায় বলা হয়েছে, গত তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল চাহিদার ৩ থেকে ১০ শতাংশ।

এ ঘাটতির কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান।

গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতে প্রতি ইউনিট বিদ্যুতের ঘাটতির কারণে ক্ষতির পরিমাণ ৩১০ টাকা। বিদ্যুৎ না থাকায় শুধু শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয় না, এর প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

গবেষকদের হিসাব অনুযায়ী, তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যয় সাশ্রয়ের হিসাব করতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে অর্থনীতির বড় ক্ষতিকে উপেক্ষা করার সুযোগ নেই বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।

দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত স্থাপিত সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতায় তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় বিদ্যুতের চাহিদার তুলনায় দেশের স্থাপিত উৎপাদন সক্ষমতা প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।

গবেষণায় দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসের ওপর অতিনির্ভরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দেশের বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। এ ক্ষেত্রে পাকিস্তানে গ্যাস ও তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। জ্বালানির উৎসে এই অতিনির্ভরতা বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতে সংকট আরো তীব্র হচ্ছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় গবেষণায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন দক্ষতা বাড়ানো, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী