ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহজনক লেনদেনের তথ্য: গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে: অর্থমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত
কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন। আগুন নেভানোর পর কূপ এলাকায় সার্ভের কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু হয়েছিল।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান