ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, আট ঘণ্টা পর চলাচল শুরু

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০১:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০১:২০:৩৪ অপরাহ্ন
কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, আট ঘণ্টা পর চলাচল শুরু
ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়। এতে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।আজ শুক্রবার সকাল আটটার দিকে ট্রেনটি উদ্ধার হয়েছে। তাতে দিনের ট্রেন চলাচল শুরু হয়েছে দুই ঘণ্টা দেরিতে।বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আরিফ মহিউদ্দিন আজ গণমাধ্যমকে বলেন, এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনের শেষ ট্রেন ছিল। ট্রেনটি যেখানে লাইনচ্যুত হয়েছিল, সেই স্থান পরিষ্কার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাত ১২টা ৫ মিনিটের দিকে কমলাপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ‘পঞ্চগড় এক্সপ্রেস’র পাঁচটি বগি লাইনচ্যুত হয়। স্টেশনের কাছে আউটার ইউলুপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটির গতি ধীরে থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ প্রায় আট ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় আটটার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

রেলের সূত্র জানায়, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে একাধিক লাইন থাকে। লাইনগুলো সাপের মতো এঁকেবেঁকে থাকে। এসব লাইন ধরে ট্রেনগুলোর গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে। এসব আঁকাবাঁকা লাইন দুটো লাইনে গিয়ে ঠেকে। এটি দিয়ে ট্রেন স্টেশন ছেড়ে যায়, আরেকটি দিয়ে স্টেশনে প্রবেশ করে। এই দুই লাইনের একটিতে, অর্থাৎ যেটি দিয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়, সেখানে লাইন ভাঙা পাওয়া গেছে। এখান দিয়ে ১৫টি মিনিট পর পর ট্রেন যায়। তাই ইচ্ছে করে কারও তা ভেঙে ফেলা সম্ভব নয়। আসলে এসব দেখভাল করার জন্য যাঁদের তদারকির দায়িত্ব আছেন, তাঁরা ভালোমতো তা দেখেননি।ঢাকা রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন  বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে সকালেই ট্রেন বাইরে থেকে ঢাকায় আসছে এবং ঢাকা থেকেও ছেড়ে যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা