ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:৫২:৪১ অপরাহ্ন
বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয়। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের দিনের অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষকে শোষণ করা হয়েছে।”

আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। তাই দেশের প্রয়োজনে দ্রুত নির্বাচন জরুরি।

দেশে গত ২০ বছর যাবৎ রাজনৈতিকভাবে ধর্মকে আক্রমণ করা হয়েছে মন্তব্য করে সাংবিধানিকভাবে এর প্রতিরোধ করার আহ্বান জানান পার্থ। একই সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে উল্লেখ করে দলটির দুর্নীতিবাজ, মাদক কারবারি এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আইন পাশ করার ক্ষেত্রে সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সংস্কার, প্রবাসী ও নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা