ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে লুটে খেয়েছেন: মাসুদ সাঈদী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:৫৪:৫৯ অপরাহ্ন
যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে লুটে খেয়েছেন: মাসুদ সাঈদী
পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, "বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছেন, তারা দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন।"

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও নীতি-নৈতিকতাপূর্ণ একটি রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু ৫৩ বছরে আমরা দেখেছি, ন্যায়-ইনসাফ দূরের কথা, বরং শোষণ আর বঞ্চনায় ভরা একটি রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হয়েছে। মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে, অথচ শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে করেছেন। ব্যাংক ডাকাতি, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হয়েছে। যখনই যে ক্ষমতায় এসেছে, তারাই দেশকে লুটপাটের জায়গা বানিয়েছে।”

তিনি বলেন, “দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার হয়েছে। বেগম পাড়ার মতো জায়গাগুলো এর প্রমাণ। এর মূল কারণ হলো, নীতি-নৈতিকতায় সমৃদ্ধ কোনো রাজনৈতিক নেতৃত্ব দেশে আমরা পাইনি। যারা নীতি-নৈতিকতার কথা বলেন, তাদের এখনও জনগণ পরীক্ষা করেননি।”

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি বিগত ১৭ বছরের সংগ্রামের ফল। শ্রমিক, মেহনতি মানুষ, জনতা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব হতো না। যদি ৫ আগস্টের আন্দোলনে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ না থাকত, তবে স্বাধীনতা আসত, তবে আরও সময় লাগত। আমরা এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মো. আলহাজ্ব কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা