ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৬:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৬:০৯:০৫ অপরাহ্ন
কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!
রুপালি পর্দায় রাকেশ রোশনের পরিচালনায় আর দেখা যাবে না হৃতিক রোশনকে। সম্প্রতি বলিউড নির্মাতা রাকেশ রোশন নিজেই এমন ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও তার বাবা রাকেশ রোশনের পরিচালনার যুগলবন্দি শিগগিরই শেষ হতে যাচ্ছে।

বাবার সিনেমা কাহো না পেয়ার হে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন হৃতিক। এরপর ধুম, গুজারিশ, ওয়ার, এবং জিন্দেগি না মিলেগি দোবারার মতো অসংখ্য সিনেমায় অভিনয়ের দক্ষতা দেখিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তবে বাবার পরিচালিত সিনেমাগুলোতে হৃতিকের কাজ সবসময়ই নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষত কৃষ ফ্র্যাঞ্চাইজির প্রতি ভক্তদের আলাদা উন্মাদনা রয়েছে।

বর্তমানে কৃষ ফোর নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন রাকেশ রোশন তার সাম্প্রতিক ঘোষণা দিয়ে। তিনি বলেছেন, “কৃষ ফোর হবে আমার পরিচালিত শেষ সিনেমা। তবে এটি আমি একা বানাব না, আমার সঙ্গে আরও একজন পরিচালক থাকবেন।”

রাকেশ আরও জানান, “আমি আর পরিচালনায় থাকছি না। অবসরে যাচ্ছি। তবে প্রযোজনায় আমাকে নিয়মিত দেখা যাবে। আমার প্রযোজনায় বলিউডে নতুন নতুন অনেক সিনেমা আসবে।”

রাকেশের এই ঘোষণায় কৃষ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে—একদিকে তারা শেষবারের মতো রাকেশের পরিচালনায় হৃতিককে দেখার জন্য উৎসাহী, অন্যদিকে তার অবসর নেওয়ার খবরে কিছুটা হতাশ।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু