ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০২:১৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০২:১৭:১৪ অপরাহ্ন
গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা
পাকিস্তানে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় তারা প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।পাকিস্তানের তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে ১০ পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহীদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।” এএফপি বলছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের সহায়ক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে বড় ধরনের আক্রমণ চালায় প্রায় ২০ থেকে ২৫ জন জঙ্গি। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।পাকিস্তান তালেবান এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এই অঞ্চলে উগ্রবাদীরা পুলিশের ওপরও নিয়মিত হামলা চালিয়ে থাকে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা