ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল, নিহত আরও ৩৮

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন
গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল, নিহত আরও ৩৮

ফিলিস্তিনের গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শনিবার (২৩ নভেম্বর) গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর তাণ্ডবে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজারেরও বেশি।

এদিন গাজার নুসেইরাত এলাকায় একটি মসজিদে বিমান হামলা চালায় ইসরাইল। শক্তিশালী ওই হামলায় মসজিদটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আসরের নামাজের পর চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হন।

বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপ থেকে পবিত্র কোরআন শরিফের বিচ্ছিন্ন পাতা উদ্ধারের চেষ্টা করেন এলাকাবাসী। এ সময় এক ফিলিস্তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইসরাইলিরা চায় না আমরা ইবাদত করি। কিন্তু সৃষ্টিকর্তা চাইলে ইসরাইলের হাজার বাধা সত্ত্বেও আমরা এই মসজিদ নতুন করে নির্মাণ করব।’

একইদিনে খান ইউনিসসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালগুলোর বাইরের পরিবেশ।

এদিকে, স্থানীয় সময় শনিবার বৈরুতের বাস্তা এলাকায় পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। এতে তছনছ হয়ে যায় পুরো এলাকা। ধসে পড়ে একটি আটতলা ভবন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বৈরুতের হাদাত, চৌইফাত ও টায়ার এলাকায়ও বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

তবে লেবাননের খিয়াম ও আল-বায়াদা এলাকায় ইসরাইলি সেনাদের প্রতিহত করে হিজবুল্লাহ। তারা গাইডেড মিসাইল দিয়ে একটি মেরকাভা ট্যাংক ধ্বংসের দাবি করেছে। এছাড়া ইসরাইলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিক্ষেপ করেছে সংগঠনটি।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম