ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মরুর বুকে ঝড় তুললেন জেমস

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন
মরুর বুকে ঝড় তুললেন জেমস
সৌদি আরবে গানে গানে মঞ্চ মাতালেন নগর বাউল জেমস। সুরের সেই সাগরে ভেসে গেলেন লাখো প্রবাসী বাংলাদেশি। মরুর বুকে লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে বললেন, ‘আবার দেখা হবে’।

২০ নভেম্বর থেকে সৌদি আরবে শুরু হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক অনন্য মিলনমেলায়।

সুর আর কণ্ঠের যাদুতে প্রবাসীদের হৃদয় ভাসালেন এই সুপারস্টার। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন জেমস। এমন খবরে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলো বাঁধভাঙা উচ্ছ্বাস।

তিল ধারণের ঠাঁই ছিল না আল-সুওয়াইদি পার্কে। পরিবেশ যেন এক টুকরো বাংলাদেশে রূপ নিয়েছিল। মঞ্চে উঠেই যেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে উঠলেন জেমস। মাথায় লাল গামছা, পরনে কালো টি-শার্ট আর নীল জিন্সে একের পর এক জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তুললেন পুরো সমাগম। তার গিটারের সুর আর কণ্ঠের তরঙ্গে ভেসে প্রবাসীদের কণ্ঠেও বইল উচ্ছ্বাসের ঝড়।

‘সুন্দরীতমা’র গল্পে বিদায় নিলেও প্রবাসীদের আবেগে আপ্লুত হন জেমস। গানের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আশাও ব্যক্ত করেন তিনি।

শুধু জেমসই নয়, হাবিব ওয়াহিদও ছিলেন উৎসবের আকর্ষণ। তার গানেও ছিলো অনাবিল উচ্ছ্বাস। বাঁধভাঙা আনন্দে ভেসে যান প্রবাসী বাংলাদেশিরা। ‘মরুর বুকে বাংলাদেশ’-এর এই চিত্রে সুর আর আনন্দ মিশে যায় একই স্রোতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা