ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অন্তর্বর্তী সরকারকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিচ্ছে বিএনপি

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:০৪ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিচ্ছে বিএনপি
সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একইসঙ্গে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। খুব শিগগিরই সংস্কার প্রস্তাব কমিশনের কাছে জমা দেবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "শেখ হাসিনার চলে যাওয়া মানে ফিফটি পার্সেন্ট সংস্কার হয়ে গেছে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। আওয়ামী লীগের আমলে যেসব সংস্কার হয়েছে সেগুলো বাদ দিয়ে আগের অবস্থায় যাওয়া হবে। ৩১ দফা প্রস্তাবের বিস্তারিত সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করে সোমবার জমা দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "২০২৫ সালের মধ্যে নির্বাচন চাই। তবে বর্তমান অবস্থায় আগামী এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।"

প্রায় প্রতিদিনই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। একইসঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থান, নির্বাচন আয়োজনের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু এখন হওয়া উচিত।

রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান মনে করেন, বিএনপি রাজনৈতিক কৌশলে এগোচ্ছে। তিনি বলেন, "বিএনপি খুব ভেবেচিন্তে কর্মসূচি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সমাধান নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে জরুরি সংস্কার শেষে নির্বাচনের পথে যাওয়া উচিত।"

বিএনপির এই উদ্যোগ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে পরিবর্তনের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা