ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র ইরান আগ্রাসনে নেমে টমাহক মিসাইলের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র ঐক্যমতের সরকার গঠনে সরকারি-বিরোধী দলীয় চিফ হুইপদের আলোচনা যে ভালোবাসা মুক্তি দেয়..., বিয়ের পর প্রথম পোস্ট রাশমিকার তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের গ্রেপ্তারি পরোয়ানা কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে: ট্রাম্প মৃত্যুর গুজবের মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ মিরপুরে বহুতল ভবনে আগুন সৌদি আরবে মিসাইল হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আপনি বসে’, মোদির সমালোচনা করে মমতা নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২ চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ ঢাকায়

অন্তর্বর্তী সরকারের কাছে ৫ প্রশ্নের উত্তর চাইলেন আসিফ আকবর

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:০৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:০৯:৫৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের কাছে ৫ প্রশ্নের উত্তর চাইলেন আসিফ আকবর
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক মাধ্যমে বরাবরের মতো সরব। সম্প্রতি তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা জেলা নিয়ে তার কিছু দাবির কথা জানিয়েছেন। এই পোস্টে তিনি কুমিল্লার উন্নয়ন, ক্রীড়াঙ্গন ও বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকদের জন্য আসিফ আকবরের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাবে না। নতুন সরকারকে একশ দিন সময় দেয়া এক ধরনের সৌজন‍্যতা। আমার তরফ থেকে সৌজন‍্যতা শেষ, এখন থেকে ভাল-মন্দ লিখতে হবে, পুরোনো অভ্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ, আপনাদের অভিনন্দন।

১. এই মওসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন! এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ, অর্থাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ।
 
২. কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো কেন দেয়া হয়নি! কেন এখনো অনিশ্চয়তা! মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কীভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে!
 
৩. ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি! তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি! ক্রিকেট মওসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল! কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন!
 
৪. পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেক্টাল (Colorectal) অ্যালার্জিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান- কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাঁধা কোথায়! অগ্রগতি কতদূর!
 
৫. কুমিল্লা, ফেনী, চাঁদপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া- এই ছয় জেলায় প্রবাসী আধিক্য বেশী। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব, আপনাদের পদক্ষেপ কি জানতে চাই।
 
আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে, মেডিক্যাল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার

কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার