ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

কুরস্কের ৪০ ভাগ ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০১:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০১:১১:১৭ অপরাহ্ন
কুরস্কের ৪০ ভাগ ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন
গত আগস্টে ইউক্রেনের সামরিক বাহিনী এক অতর্কিত হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নেয়, কিন্তু তারপর থেকে রুশ সেনারা একের পর এক পাল্টা হামলা চালিয়ে কুরস্কের ৪০ শতাংশেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। রোববার (২৪ নভেম্বর) ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন কুরস্কের দখল নেয়ার পর রাশিয়া সেখানে প্রায় ৫৯ হাজার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, "এক সময় আমাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ ১,৩৭৬ বর্গকিলোমিটার এলাকা ছিল, তবে এখন তা অনেকটাই কমে এসেছে। শত্রু পাল্টা হামলার পরিমাণ ও তীব্রতা বাড়াচ্ছে। বর্তমানে আমরা প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছি। যতদিন এই দখল ধরে রাখা যৌক্তিক থাকবে, ততদিন আমরা এ অঞ্চলের নিয়ন্ত্রণে থাকব।"

ইউক্রেনের কুরস্ক অভিযানে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল প্রথম বিদেশী স্থল অভিযান, যা মস্কোকে একেবারে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়।

এছাড়া, রাশিয়াকে সহায়তা করার জন্য কুরস্ক অঞ্চলে ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য পৌঁছেছে, তবে তাদের অধিকাংশই এখনও তাদের প্রশিক্ষণ শেষ করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী