ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

রাজধানীর জাপান গার্ডেন সিটিতে ৩ কুকুরের মৃত্যু, অভিযোগ বিষ দিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০১:২৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০১:২৮:৩৬ অপরাহ্ন
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে ৩ কুকুরের মৃত্যু, অভিযোগ বিষ দিয়ে হত্যার  অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে গতকাল শুক্রবার রাতে বেওয়ারিশ তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যু হয়েছে। প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা ‘দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এটিকে হত্যাকাণ্ড দাবি করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে আজ শনিবার আদাবর থানায় অভিযোগ জানিয়েছে।

 গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকদুম ইমতিয়াজ ভূঁইয়া।ওসি মাকদুম বলেন, গতকাল এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ জাপান গার্ডেন সিটিতে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। পুলিশের পক্ষ থেকে জাপান গার্ডেন সিটির সংশ্লিষ্টদের বলা হয়েছে, কোনো বেওয়ারিশ কুকুর কিংবা বিড়ালকে বিষপান করিয়ে হত্যা একটা অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য সংশ্লিষ্ট সংগঠনকে বলা হয়েছে।  

দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ  গণমাধ্যমকে বলেন, ‘আমরা জানতে পেরেছি ১০টি কুকুর ও একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি কুকুর ও একটি বিড়াল ছাড়া বাকিগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা প্রথমে এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করাব। এরপর আদালতে মামলা করব।’

এদিকে ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বলা হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি  জানানো হয়েছে। তিনি ময়নাতদন্তসহ আইনি সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’