ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সংস্কার কাজ পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হবে: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০১:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০১:৫৪:৪৮ অপরাহ্ন
সংস্কার কাজ পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হবে: অর্থ উপদেষ্টা
সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও দেশটি প্রস্তুতি নিচ্ছে। উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এবং প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে মধ্যম আয়ের দেশ হওয়া অর্থবহ হবে না।’

এদিকে, কর্মশালায় আলোচকরা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে উন্নত বিশ্বে রপ্তানি সুবিধা কিছুটা হারাতে হবে, তবে কিছু নতুন সুবিধা অর্জনের পথও উন্মুক্ত হবে। রপ্তানি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) চুক্তি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।

কর্মশালায় জানানো হয়, ন্যাশনাল ট্যারিফ পলিসি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে পণ্য বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বাড়ানোসহ ৬ শতাধিক প্রস্তাবনা নিয়ে কাজ করা হচ্ছে।

তবে, লক্ষ্য অর্জনে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন আলোচকরা। তারা জানান, বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী