ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

'বিতর্কিত ভোটের ‘সহযোগী’ কর্মকর্তাদের কপাল পুড়ছে'

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০২:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:২৪:৫৬ অপরাহ্ন
'বিতর্কিত ভোটের ‘সহযোগী’ কর্মকর্তাদের কপাল পুড়ছে'
‘বিতর্কিত ভোটের ‘সহযোগী’ কর্মকর্তাদের কপাল পুড়ছে’ সমকাল পত্রিকার প্রথম পাতার এ শিরোনামে বলা হয়েছে, জাতীয় সংসদের শেষ তিন নির্বাচন নিয়ে যে বিতর্ক রয়েছে, তাতে সেসব নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কপাল পুড়তে যাচ্ছে।বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখা কর্মকর্তাদের তালিকা করছে অন্তর্বর্তী সরকার।এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বে থাকা জেলা প্রশাসকের তালিকা প্রস্তুত হয়ে গেছে। এখন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে।শেখ হাসিনার সরকারের পতনের কয়েক মাসের মাথায় বিতর্কিত তিন নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা দেয়া কর্মকর্তাদের খোঁজে নামল অন্তর্বর্তী সরকার।সংবাদটিতে বলা হয়েছে, এসব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হচ্ছে। ভবিষ্যতেও জুটবে না বড় পদ।বিতর্কিত নির্বাচন আয়োজনে জড়িতদের বিচারের দাবিও উঠেছে। বিচার হলে তালিকাভুক্ত এসব কর্মকর্তাদের শাস্তিও পেতে হবে।

সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ২৪ বিভাগীয় কমিশনারের নাম তালিকায় রয়েছে।যারা ২০১৪ ও ২০১৮ সালে বিভাগীয় কমিশনার ছিলেন তারা এরই মধ্যে অবসরে গেছেন।আর যারা গত সাতই জানুয়ারির নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন এমন চার বিভাগীয় কমিশনার এখনও পদে আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা