ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে থমথমে পাকিস্তান

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০২:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:৩৫:৩০ অপরাহ্ন
পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে থমথমে পাকিস্তান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমাবেশকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে।

ডনের এক প্রতিবেদনে জানানো হয়, আদালতের নিষেধাজ্ঞা, ইন্টারনেট সেবা ব্যাহত এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পিটিআই কর্মীরা বিভিন্ন শহর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা দিয়েছেন।

গত ১৩ নভেম্বর কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল এবং বিনা বিচারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই।

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রেখে বিভিন্ন সড়কে কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে কোনো বিক্ষোভ বা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না।

জিও নিউজ জানিয়েছে, রোববার বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর ইসলামাবাদ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পিটিআই কর্মীরা অভিযোগ করেছেন, বিভিন্ন রুটে তাদের বাধা দেওয়া হচ্ছে।

ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা রয়েছে, যা পিটিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ