ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জিএসপি সুবিধা ফিরে পেতে সঠিক পথে রয়েছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০২:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:৪৩:২৮ অপরাহ্ন
জিএসপি সুবিধা ফিরে পেতে সঠিক পথে রয়েছে সরকার : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত চাহিদাগুলো পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “লেবার রাইটসকে আরও যুগোপযোগী করাসহ শ্রমিকের অধিকার নিয়ে আমাদের যে ১১ দফা কর্মসূচি আছে, সেটি বাস্তবায়নে বিশদ আলোচনা করেছি। আমরা কত দ্রুত এই ১১ দফা বাস্তবায়ন করতে পারি, সেটাই মূলত আলোচনা হয়েছে।”

১১ দফায় কী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে গেলে আমাদের লেবার রাইটসের বিষয়ে আইএলও কনভেনশন, দেশের প্রচলিত শ্রম আইন, কোম্পানির নিজস্ব নিয়ম-কানুন ও বায়ার আচরণবিধি পুরোপুরি মেনে চলতে হবে। এগুলো বাস্তবায়ন করা গেলে আমরা অবশ্যই জিএসপি সুবিধা ফিরে পাব বলে আশা করি।”

বাণিজ্য সচিব সেলিম উদ্দীন বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যূনতম মজুরি এবং ইউনিয়ন কার্যক্রম সহজ করার জন্য শ্রম মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আমাদের ট্রেড বাড়ানো এবং মার্কেট এক্সেস বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশ্বাস দিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার অনেক সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে। শ্রমখাতে আলাদা টিম কাজ করছে, যেখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সমন্বিতভাবে কাজ করছে।”

তৈরি পোশাক খাত নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে তারা এখাতকে আরও মানোন্নত করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

১১ দফা কর্মসূচি বাস্তবায়নের সময় সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, “শ্রম মন্ত্রণালয়ের একটি কর্মপরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ১১ দফার অগ্রগতি মার্কিন প্রতিনিধিদল পর্যবেক্ষণ করেছে।”

যুক্তরাষ্ট্রের বাজারে ১৬ শতাংশ শুল্ক দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “জিএসপি সুবিধা থাকলে এই শুল্ক দিতে হতো না। ইউরোপীয় ইউনিয়নের মতো ডিউটি ফ্রি সুবিধা যুক্তরাষ্ট্রেও চাই। আমরা সেই দাবি জানিয়েছি এবং আশা করছি এটি বিবেচনা করা হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা