ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন ইসরায়েলের এক নাগরিক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৩:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৩:০৪:৪৪ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন ইসরায়েলের এক নাগরিক
ইসরায়েলি নাগরিক জভি কোগান সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে শনিবার এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জভি কোগান ইসরায়েল-মলদোভার দ্বৈত নাগরিক এবং চাবাদ ধর্মীয় সংগঠনের সদস্য। তিনি গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। পিএমও জানিয়েছে, “জভি কোগান নিখোঁজ হওয়ার পর পাওয়া তথ্যগুলো দেখে মনে হচ্ছে এটি একটি সন্ত্রাসী কার্যক্রম হতে পারে। ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী তাঁকে খুঁজে পেতে কাজ করে যাচ্ছে।”

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা এর আগে দেশটির নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কোগানের নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে। শনিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মলদোভার নাগরিক জভি কোগানের পরিবারের কাছ থেকে খবর পাওয়ার পর বিশেষায়িত কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।”

মন্ত্রণালয় আরও জানিয়েছে, “তদন্তের স্বার্থে জনগণকে বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে এবং কোগানের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।”

উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্তারিত তদন্ত চালাচ্ছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী