ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-কে ‘লাল কার্ড’ আন্দোলনকারীদের

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৩:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৩:১৫:১২ অপরাহ্ন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-কে ‘লাল কার্ড’ আন্দোলনকারীদের
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা ৩২ বছর বয়সসীমাকে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন। আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগে গণগ্রন্থাগারের সামনে প্রায় ৩৫ জন আন্দোলনকারী এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী এম এ আলী বলেন,
“আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের ৩৫ লাগবে। ৩৫ করতে হবে। ছাত্রসমাজ যা করতে হয়, তাই করবে। আমরা আপনাদের ক্ষমতায় নিয়েছি। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকারে এসেছেন।”

আন্দোলনকারী মোহাম্মদ সোহেল বলেন,
“সংস্কার কমিটি ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ বয়সসীমার সুপারিশ করলেও তা করা হয়েছে ৩২। আমরা দীর্ঘদিন যে লড়াই করেছি, সেটা ৩২-এর জন্য নয়। আমরা ৩৫ চাই। তাই প্রহসনের এই ৩২–কে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছি।”

এ সময় আন্দোলনকারীরা ঘোষণা দেন যে, বয়সসীমা ৩৫ বছর না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

কর্মসূচি চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে