ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৩:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৩:১৯:২২ অপরাহ্ন
‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের
সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এখন থেকে ওমরাহ ও হজে যাওয়ার আগে ‘ভিক্ষা করব না’ মুচলেকা দিতে হবে পাকিস্তানিদের।পাকিস্তানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম ‘সাবক’ এবং মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওমরাহ ও হজে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য নতুন নিয়ম জারি করেছে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। নতুন নিয়মে বলা হয়েছে, পবিত্র ওমরাহ ও হজ পালন করতে যাওয়ার আগে অবশ্যই ‘মক্কা গিয়ে ভিক্ষা করব না’ এমন মুচলেকা দিতে হবে।গত সেপ্টেম্বরে হজের নামে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে এমন ভিসায় কোনো পাকিস্তানি যেন প্রবেশ করতে না পারে- তার কড়া বার্তা পাকিস্তানের ধর্মমন্ত্রণালয়কে দেয় সৌদি সরকার।
 
এর প্রেক্ষিতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবকে জানিয়েছে, তারা এরই মধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে পাকিস্তান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে।ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা দল বেঁধে ওমরাহ হজে যেতে ইচ্ছুক, তাদেরই অনুমতি দেয়া হবে। এছাড়া যেসব ট্রাভেল এজেন্সি হজ যাত্রীদের নিয়ে যায়, তাদেরকেও বলা হয়েছে প্রত্যেক পাকিস্তানি হজযাত্রীর কাছ থেকে মুচলেকা নেয়ার জন্য।

 সৌদি সরকারে চিঠি পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় নতুন করে ‘ওমরাহ আইন’ প্রবর্তনের সিদ্ধান্ত নেয়, যার লক্ষ্য ওমরাহ ভ্রমণের সুবিধা দেয়া ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদের আইনি তত্ত্বাবধানে আনা।এছাড়া যেসব এজেন্সি এমন ভিক্ষুককে পাঠায় তাদের বিরুদ্ধে এরইমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
 
সম্প্রতি অভিযান চালিয়ে ওমরাহ এর নামে সৌদি আরবে ভিক্ষাবৃত্তির জন্য পাঠানোর সঙ্গে জড়িত চার ট্রাভেল এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।সাম্প্রতিক মাসগুলোতে, ‘টুগেদার উই কমব্যাট বেগিং’ স্লোগানে ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযান জোরদার করেছে সৌদি আরব। ভিক্ষাবৃত্তি বন্ধ করতে জনসাধারণকে আইনি চ্যানেলের মাধ্যমে অনুদান দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে তায়েফ শহরে ভিক্ষা করার অভিযোগে দুই সোমালীয় নারীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা