ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১১:০৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১১:০৬:২৩ পূর্বাহ্ন
৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
উত্তরা পূর্ব থানার গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) সকালে আসামিদের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, "পুলিশ নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে। এতে ১৫০০’র বেশি মানুষ মারা গেছেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা সম্ভব হবে।" আদালত তার বক্তব্য শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া, বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষ অভিযোগ করেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শুনানির সময় অশোভন আচরণ ও বাজে মন্তব্য করেছেন এবং তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, "রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে।" তারা মামলাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ