ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:০৩:১৭ অপরাহ্ন
ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

উত্তপ্ত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। এরইমধ্যে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দুই কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকেই সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা ১০টার দিকে লাঠিসোটা হাতে তারা কবি নজরুল সরকারি কলেজের দিকে রওনা দেন। পরিকল্পনা ছিল, সেখান থেকে একত্রিত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়ার।

তবে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ সবাইকে শান্ত থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান। এর ফলে কিছু শিক্ষার্থী শান্ত থাকলেও বাকিরা ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে রওনা হন।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কলেজ দুটির শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, ভাঙচুরের প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করবেন। একই সঙ্গে কলেজে ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার দুপুরে উত্তেজনার সূত্রপাত ঘটে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল থেকে। চিকিৎসকের গাফিলতিতে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর অভিযোগে শিক্ষার্থীরা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর চালান। এরপর ঘটনাস্থল থেকে তারা সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে চলে যান।

সংঘর্ষ চলাকালীন ওই দুই কলেজেও পরীক্ষা চলছিল। ভাঙচুরের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীরা এলোপাতাড়ি ছুটোছুটি করেন।

ঘটনাস্থলে পুলিশ থাকলেও শিক্ষার্থীদের অভিযোগ, তারা সংঘর্ষ ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নেয়নি। পুলিশের লালবাগ জোনের এক কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে অবগত ছিলেন না।

তবে পুরো পরিস্থিতি নিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ শিক্ষার্থীদের।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা