ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব : ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:৫২:৫৫ অপরাহ্ন
মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, কামরাঙ্গীরচরে তাকে গতকাল রোববার এবং তার আগের একদিন মারধর করা হয়েছিল।

এ অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, “আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য বিষয় হলে ওসিদের অবশ্যই মামলা নিতে হবে। যদি কোনো ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান, তাকে এক মিনিটে সাসপেন্ড করে দেব।”

চাঁদাবাজির প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “কোনো চাঁদাবাজি চলবে না। গরিব মানুষের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা যদি চাঁদাবাজির টাকা ভাগাভাগি করে খায় এবং এর সঙ্গে যদি পুলিশের কেউ জড়িত থাকে, তারও রক্ষা নেই। চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, চাঁদাবাজি রোধে একটি কমিটি গঠন করা হবে। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে এ কমিটি তৈরি করবেন এবং এটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে সকাল ১১টায় রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সেখানে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

বৈঠকে তারা জানান, পেটের দায়ে অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে হয়। কিছু এলাকায় গলিতেও প্রবেশ করতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে তারা মূল সড়কে উঠে যান। তারা ডিএমপির কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস