ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:১৩:১৮ অপরাহ্ন
‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’
শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে মাহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি।

সেলিমা রহমান বলেন, “৫ আগস্টে স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ১৭ বছর ধরে কষ্ট করেছে, সে লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি।” তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটাই, “একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে। তার জন্যই তারা চাইত আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।” তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে থেকেছে। তিনি বলেন, “আমরা একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “কেউ হয়তো ভাবতে পারেনি যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু আল্লাহ চাইলে যখন যা ইচ্ছা তাই করতে পারেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর, তাদের জন্য কাজ করার।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা