ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এক রাতের ইবাদত ৮৩ বছরের সওয়াব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

অন্তর্বর্তী সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন-নুর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন-নুর
রাষ্ট্র চালানো ছেলেমানুষি নয় জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার তামাশা করছে। তাই এই সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন তিনি। সেইসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন বলেও মনে করেন নুর।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুরে এক দোয়া ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নুর বলেন, আপনাদের নেতা বানানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। গেল দেড় দশকে বিরোধী নেতাদের জেলে পুরে দেশে ভারতীয় তাঁবেদারি কায়েম করা হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসালাম, কিন্তু তারা আমাদের সঙ্গে তামাশা করছে। জাতীয় সরকার গঠন না করে পদে পদে বাধান সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র চালানো ছেলেমানুষি না। তাই ৬ মাসের মধ্যে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নেন।‘এক মাস সময় দিলাম, শহীদদের এক কোটি টাকা দেবেন আর আহতদের ৫০ লাখ টাকা করে দিতে হবে। ভংচং বাদ দেন, এক মাসের মধ্যে সবার পাওনা দিয়ে দেবেন’, যোগ করেন তিনি।

নুর বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করল কি করল না সেটা ব্যাপার না। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। যিনি মিথ্যাচার করেন তার সেই পদে থাকার অধিকার নেই। রাষ্ট্রপতি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন। ওনাকে সুযোগ দেয়া যাবে না।’আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও ফনা তুলে আঘাত করবে মন্তব্য করে তিনি বলেন, গুহা থেকে আওয়ামী লীগের নেতারা যতই আস্ফালন দেখান না কেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। মানুষকে আহত নিহত করে শেখ হাসিনা এ দেশে রাজনীতি করবে তা হতে দেয়া যাবে না।গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, কয়েকজনকে দেখে মনে হয় সব আন্দোলন তারাই করেছেন। কিন্তু ২০১৮ ভুলে যাবেন না। গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ভূমিকা এ দেশের মানুষ জানে।
তিনি বলেন, শেখ হাসিনার বিদায় হলেও সরকারের সব শাখায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে। ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। পুলিশের নামে মামলা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ