ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হারিয়ে আবার ক্ষমতায় বামপন্থীরা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৩:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৩:০৪:০৬ অপরাহ্ন
উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হারিয়ে আবার ক্ষমতায় বামপন্থীরা
রক্ষণশীলদের পাঁচ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে বামপন্থী রাজনীতিবিদ ইয়ামান্দু ওরসি নির্বাচিত হয়েছেন। গতকাল, রোববার (২৪ নভেম্বর) দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। 

এ নির্বাচনে ফ্রেন্টে অ্যাম্পলিও অ্যালায়েন্স (ব্রড অ্যালায়েন্স) এর প্রার্থী হিসেবে ইয়ামান্দু ওরসি এবং ন্যাশনাল পার্টির আলভারো দেলগাদো প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় দফায় ভোটের পর ইয়ামান্দু ওরসি ১১ লাখ ২৩ হাজার ৪২০ ভোট পেয়ে জয়ী হন, যখন আলভারো দেলগাদো পেয়েছেন ১০ লাখ ৪২ হাজার ১ ভোট। 

এই নির্বাচনে দেলগাদো পরাজয় মেনে নিয়ে ওরসিকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে বলা হচ্ছে, উরুগুয়েতে ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক দিক থেকে তেমন কোনো ব্যাপক পরিবর্তন আসবে না। কোভিড-১৯ মহামারি ও ভয়াবহ খরার কারণে উরুগুয়ের অর্থনীতি কিছুটা ধীর হয়ে পড়েছিল, তবে বর্তমানে এটি ঘুরে দাঁড়াচ্ছে।

উরুগুয়ের নির্বাচনী আদালত জানিয়েছে, ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে। নির্বাচনে প্রার্থীরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

২০০৫ থেকে ২০২০ পর্যন্ত বামপন্থী সরকারের শাসনামলে উরুগুয়েতে গর্ভপাত এবং সমকামী বিয়েকে বৈধ করা হয়। এছাড়াও, ২০১৩ সালে উরুগুয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনোদনমূলকভাবে গাঁজা ব্যবহারের অনুমতি দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী