ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয়ে যুক্ত হলেন সাবরিনা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৩:৫০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৩:৫০:০৬ অপরাহ্ন
ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয়ে যুক্ত হলেন সাবরিনা
করোনা মহামারির সময় আলোচিত ডা. সাবরিনা এবার অভিনয়ে নাম লিখিয়েছেন। যদিও পেশায় তিনি চিকিৎসক, তবে বিনোদন জগতের প্রতি তার আগ্রহের কথা নতুন নয়। সম্প্রতি জানা গেছে, ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে। এটি রচনা করেছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন এস কে শুভ।

নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটি হলো সাবরিনার। তার বিপরীতে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

ডা. সাবরিনা এর আগেও একবার অভিনয়ে যুক্ত হয়েছিলেন। প্রায় ১৫ বছর আগে শখের বসে জনপ্রিয় মডেল-তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে কাজ করেছিলেন।

শোবিজের নানা অনুষ্ঠানে সাবরিনার উপস্থিতি ও চলাফেরা অনেকেরই নজরে আসে। এবার তার অভিনয় নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে। নাটকটি কবে প্রচারিত হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে