ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৪:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৪:১৩:৪০ অপরাহ্ন
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল
ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে অগ্রগতি হয়েছে। মার্কিন প্রস্তাবিত এ যুদ্ধবিরতিতে নীতিগত সম্মতি জানিয়েছে ইসরায়েল। রোববার (২৪ নভেম্বর) রাতে উচ্চপর্যায়ের বৈঠকের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্ত নেন।

জেরুজালেম, ওয়াশিংটন এবং বৈরুতের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। তবে মূল নীতিমালায় ইসরায়েল সম্মতি দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অবস্থান লেবাননকে জানানো হয়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম জানান, যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করেছে তাদের পক্ষ। সংসদের স্পিকার নাবিহ বেরির মাধ্যমে তারা প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বল এখন ইসরায়েলের কোর্টে।’

এর আগে লেবানন সরকার এবং হিজবুল্লাহও যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।

মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন সম্প্রতি বৈরুত, জেরুজালেম ও লেবাননে গিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, এই চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ।

যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য হামলা বন্ধ রাখবে উভয় পক্ষ। লেবাননের দক্ষিণে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে শুধু লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা থাকবে।

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা