ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিয়ে করছেন তামান্না ভাটিয়া, পাত্র কে?

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৪:৫৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৪:৫৯:১৫ অপরাহ্ন
বিয়ে করছেন তামান্না ভাটিয়া, পাত্র কে?

দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই হার্টথ্রব নায়িকা। আর তার জীবনসঙ্গী হতে যাচ্ছেন প্রেমিক বিজয় ভার্মা।

ইতিমধ্যেই বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত তামান্না ও বিজয়। এবার তাদের এই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বিয়েতে পরিণত হতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন বছরে, অর্থাৎ ২০২৫ সালেই বিয়ের পরিকল্পনা করেছেন তারা।

তামান্না-বিজয় বর্তমানে মুম্বাইয়ে একটি বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা করছেন। বিয়ের পর সেখানেই নতুন জীবনের যাত্রা শুরু করবেন বলে জানা গেছে। তাদের এক ঘনিষ্ঠজন এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে এখনো বিয়ে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তামান্না বা বিজয়। তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাকও নেই। রেস্তোরাঁ থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে।

তামান্না ও বিজয়ের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২২ সালে। এক পার্টিতে তাদের ঘনিষ্ঠতা প্রথম নজরে আসে। প্রথমে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করলেও ২০২৩ সালের জুনে তামান্না নিজেই সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। বিজয়ের সঙ্গে সুখে আছেন বলে জানান তিনি।

এ জুটি একসঙ্গে কাজও করেছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরি ২’ ছবিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এবার পর্দার বাইরের রসায়ন জীবনসঙ্গীর সম্পর্কে রূপ নিতে যাচ্ছে। তাদের এই নতুন যাত্রা নিয়ে ভক্তদের মধ্যে চলছে উত্তেজনা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা