ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৫:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৫:১৬:১৫ অপরাহ্ন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস। সোমবার (২৫ নভেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে মাইকেল ওয়াল্টস মন্তব্য করেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহারের অনুমতি দেওয়ায় পূর্ব ইউক্রেনের যুদ্ধ এখন প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের রূপ ধারণ করেছে।

ওয়াল্টস মনে করেন, এই দীর্ঘমেয়াদি সংঘাত নিরসনে একটি কাঠামোগত সিদ্ধান্ত প্রয়োজন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধের কৌশলগত অবস্থার পরিবর্তনের কারণে দেশটিকে অ্যান্টি-পারসোনেল মাইন সরবরাহ করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করেন, রাশিয়ার পদাতিক বাহিনী এখন যুদ্ধের অগ্রভাগে কাজ করছে, যা সাঁজোয়া বাহিনীর পরিবর্তে নতুন ধরনের অস্ত্র প্রয়োগের প্রয়োজন সৃষ্টি করেছে।

আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার মনোনীত উপদেষ্টা ওয়াল্টস বলেন, "মূল প্রশ্ন হলো, কীভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং আগ্রাসন প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করব।"

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি প্রয়োজন। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওয়াল্টস।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম