ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৫:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৫:৩৮:১৯ অপরাহ্ন
সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি সংঘাতের পেছনে কোনো ধরনের উসকানি থাকলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছে।

রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ কথা জানান। সোমবার (২৫ নভেম্বর) সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করে।

শফিকুল আলম বলেন, "সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা সরকারের নজরে রয়েছে। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাই এবং সংঘর্ষে জড়িত না হতে অনুরোধ করছি।"

তিনি আরও বলেন, "এই সংঘাতের পেছনে কোনো উসকানি আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো অঙ্গনে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।"

প্রসঙ্গত, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস