ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে : তারেক রহমান

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে : তারেক রহমান
পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না দেওয়া হয়, সেই লক্ষ্যেই আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "পালাতক মাফিয়াদের মোকাবিলায় একদিকে তাদের আদালতে হাজির করা, অন্যদিকে জনগণের রাজনৈতিক বিচারের মুখোমুখি করা জরুরি। এই সমন্বয় ঘটাতে পারলে গণবিরোধী বিতাড়িত শক্তি রাজনীতিতে ফিরে আসতে পারবে না।"

তিনি আরও বলেন, "জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে খুনি ও গণহত্যাকারীদের রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিতে পারবে। এজন্য সংস্কার কার্যক্রমের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে।"

সংস্কার ও নির্বাচনের অগ্রাধিকারের প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার সমালোচনা করে তারেক রহমান বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক সংস্কৃতির উন্নয়ন ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না।"

সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজসহ আরও অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু