ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৬:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৬:১৩:৫০ অপরাহ্ন
পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

রাশিয়াকে চাপে রাখতে এবং অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ইউরোপজুড়ে প্রায় ৩০টি সামরিক ঘাঁটি সচল রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় ৮টি ঘাঁটি থেকে বিমান অপারেশন এবং ৪টি ঘাঁটি থেকে নৌ অপারেশন পরিচালনা করে ওয়াশিংটন। এসব ঘাঁটির অবস্থান রাশিয়ার সীমানাঘেঁষা দেশগুলোতে এবং দূরবর্তী ব্রিটেনেও রয়েছে।

ব্রিটেনেই মার্কিন বিমান বাহিনীর তিনটি ঘাঁটি রয়েছে, যেগুলোর নিরাপত্তা নিশ্চিত করে রয়্যাল এয়ারফোর্স। তবে, সম্প্রতি এই ঘাঁটিগুলোর ওপর রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেছে। সাফোকের আরএএফ লেকেইনহিথ, আরএএফ মিল্ডেনহল এবং নরফোকের আরএফ ফেল্টওয়েল বিমানঘাঁটিতে ছোট ড্রোনগুলো উড়তে দেখা গেছে, কিন্তু এই ড্রোনগুলোর উৎস বা শত্রু দেশের কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধ থেকে শুক্রবারের মধ্যে ড্রোনগুলো ঘাঁটিগুলোর ওপর দেখা যায়। মার্কিন বিমানবাহিনী এই ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি, বিশেষ করে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কিনা বা কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা জানানো হয়নি। তবে তারা নিশ্চিত করেছে যে, ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনার পর ব্রিটিশ সরকারও উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং পুরো ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সব তথ্য প্রকাশ করা হবে না, কারণ বিমানঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষা করাই সবচেয়ে জরুরি। তারা আরও জানায়, কেউ চাইলেও যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না এবং ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা এখন আরও জোরদার করা হয়েছে।

মার্কিন বাহিনীর এসব ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে এবং মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিও আছে, যা পরিস্থিতি আরও সংকটজনক করে তুলেছে। কয়েকদিন আগে ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর ওপর হামলার আভাস দিয়েছিলেন, তাই এমন ঘটনায় সন্দেহের সৃষ্টি হচ্ছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা