ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

রিমান্ড শেষে বিশেষ নিরাপত্তায় আদালতে কামরুল ইসলাম

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১১:৩৬:৫০ পূর্বাহ্ন
রিমান্ড শেষে বিশেষ নিরাপত্তায় আদালতে কামরুল ইসলাম আদালতে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম | সংগৃহীত ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কঠোর নিরাপত্তার মধ্যে কামরুল ইসলামকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি বিশেষ দল। পরদিন আদালতে তোলা হলে বাদী পক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯ জুলাই বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন। মোট ১৩০ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ