ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:৪২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১১:৪২:০৩ পূর্বাহ্ন
আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট
ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর থেকেই একের পর এক জালিয়াতির খবর সামনে আসছে। আদানির বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে ভারতের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।

মার্কিন অভিযোগের প্রেক্ষিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নীরবতা বিরোধীদের মধ্যে সন্দেহ তৈরি করেছে। বিরোধী দলগুলো আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছে।

সোমবার (২৫ নভেম্বর) ভারতের পার্লামেন্টে আদানি কেলেঙ্কারি নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রস্তাবের পরই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। উত্তেজনা বাড়তে থাকায় পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "গৌতম আদানি এবং তার গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং জনগণকে মিথ্যা তথ্য দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এগুলো বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।"

অন্যদিকে, মার্কিন অভিযোগের প্রভাব পড়ে আদানি গ্রুপের আর্থিক অবস্থায়। সোমবার আদানি গ্রুপের ডলার বন্ডের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিনিয়োগকারীরা এই মামলার ফলে গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকারও আদানি গোষ্ঠীর সঙ্গে করা বিদ্যুৎ প্রকল্প চুক্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। নবগঠিত মন্ত্রিসভা আগের সরকারের করা এসব চুক্তি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

অন্যদিকে, আদানি গ্রুপ অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছে যে, "যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা