ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি এখনও থমথমে

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:৫১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১১:৫১:২২ পূর্বাহ্ন
মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি এখনও থমথমে
ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৫ নভেম্বর) ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। কলেজ বন্ধ থাকার সিদ্ধান্ত আগের দিনই নেওয়া হয় এবং এখনো ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। সোমবারের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও আজ মহাসড়কে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান