ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

টি-টেন লিগে আবারও ফিক্সিংয়ের গন্ধ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৪:৪০ অপরাহ্ন
টি-টেন লিগে আবারও ফিক্সিংয়ের গন্ধ

গত এক সপ্তাহে আবু ধাবি টি-টেন লিগে দুইটি এমন ঘটনা ঘটেছে, যা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। ২২ নভেম্বর একটি ম্যাচে মোহাম্মদ বিলাল নামক পেসার অস্বাভাবিকভাবে নো বল করেন, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। তবে এর পরের দিন, ২৫ নভেম্বর, লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা এমন এক ঘটনা ঘটিয়েছেন, যা দেখে অনেকেই ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন।

এদিন আবু ধাবি টি-টেন লিগে দিল্লি বুলস ও বাংলা টাইগার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে শানাকা নবম ওভারে বোলিং করতে আসেন এবং তার ওভারে ৩৩ রান দেন। প্রথম বলে নিখিল চৌধুরী চার মারেন, এরপর পরপর দুটি নো বল করেন শানাকা, যেগুলোর মধ্যে প্রতিটি বলেই চার মারেন ব্যাটসম্যান। পরের দুটি বল বৈধ হওয়ার পর আবারও পরপর দুইটি নো বল করেন তিনি।

এই ওভারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে, এমনকি অনেকেই এটি ফিক্সিংয়ের অংশ হিসেবেও সন্দেহ প্রকাশ করেছেন। তবে, এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ম্যাচে দিল্লি বুলস প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে। বাংলা টাইগার্স দুই বল হাতে রেখেই জয় তুলে নেয়। সাকিব আল হাসান বল হাতে কোনো উইকেট না পেলেও, তার দলের জন্য এটি ছিল প্রথম জয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?