ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

উত্তাল পাকিস্তানে নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:৩৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:৩৬:৪৩ অপরাহ্ন
উত্তাল পাকিস্তানে নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে | ছবি: রয়টার্স
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ডাকা বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত সংঘর্ষের ঘটনায় চারজন নিরাপত্তা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্সের উপর গাড়ি উঠিয়ে দেয়। এই হামলায় চারজন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও পাঁচজন প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত দুই দিনে বিক্ষোভের মধ্যে শতাধিক পুলিশ আহত হয়েছে, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

ইমরান খান তার নির্বাচনের গণরায় চুরি, বেআইনি গ্রেফতার ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে ১৩ নভেম্বর বিক্ষোভের ডাক দেন। এ কর্মসূচি বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।

এদিকে, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শুট অ্যাট সাইট' নির্দেশনা জারি করা হয়েছে।

এছাড়া, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেছেন, ইসলামাবাদের 'রেড জোনে' প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে, পিটিআইয়ের পাঁচ এমপিসহ চার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা