ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ‘চিকনা আক্কাস’ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০১:৪৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০১:৪৭:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ‘চিকনা আক্কাস’ গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস আলী (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার যাত্রাগাছি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাস আলী উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের বাসিন্দা এবং কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়ভাবে তিনি "আক্কাস মাস্টার" বা "চিকনা আক্কাস" নামে পরিচিত।

তথ্য অনুযায়ী, আক্কাস মাস্টার রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যদিও তিনি দলের কোনো পদে ছিলেন না, কিন্তু সব কর্মসূচিতে তার উপস্থিতি ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আক্কাস আলী পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তার বিরুদ্ধে হামলা, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাচেষ্টা সহ অন্তত ১০টি মামলা রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ভবানীগঞ্জ এলাকায় দেশি অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে, যেখানে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলি করার ঘটনা ঘটেছিল। মঙ্গলবার তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা