ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৫:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৫:১৭:২৭ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তার গ্রেফতারের পর বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। অন্যদিকে একজন ধর্মীয় নেতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল (২৫ নভেম্বর) বিকেলে তাকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৩১ অক্টোবর বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশের একটি গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। পরে ২৫ অক্টোবর লালদীঘির মাঠে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশে অংশ নেওয়া কিছু ব্যক্তির ইন্ধনে সেই জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা