ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন
বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল
ইসলামাবাদে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ব্যাপক ধরপাকড়, সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে দলটি এই সিদ্ধান্ত নেয়। বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।

পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়, "সরকারের নিষ্ঠুর ও নির্মম আচরণ এবং রাজধানীকে সহিংসতায় রূপান্তর করার পরিকল্পনার জেরে আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত করছি।" দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ শুরু করে পিটিআই। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভকারীরা ইসলামাবাদের ডি-চকে পৌঁছে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলিশ, রেঞ্জার্স এবং পিটিআই সমর্থকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করা হয় এবং যে কোনো কর্মীকে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পিটিআইয়ের শীর্ষ দুই নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, বিক্ষোভের সময় ঘটনাস্থল থেকে সরে যান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, বিক্ষোভ থেকে পিটিআইয়ের ৫ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ধরপাকড় এবং সহিংসতার মধ্যে দিয়ে বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় পিটিআই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ