ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের অভিযগ,যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন
দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের অভিযগ,যুবক গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় ওই শিশুটির বাবা অভিযুক্ত যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।শুক্রবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ৫ বছর বয়সী এক শিশু গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় নিরঞ্জন হাঁসদা (ভাদরা) শিশুটিকে কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর চিৎকারে লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহারঞ্জন সরকার জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার আসামি নিরঞ্জন হাঁসদা ভাদরাকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা