ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১১:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:০৫:৪২ পূর্বাহ্ন
ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বেড়েছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে। এ কারণে তার শপথ গ্রহণের আগেই শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। খবর বিবিসির।

আগামী বছরের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে। সম্ভাব্য কঠোর অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ থাকায় ই-মেইলে এ বার্তা পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর এই উদ্যোগের পেছনে রয়েছে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। সে সময় কয়েকটি মুসলিমপ্রধান দেশসহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে কঠোর নীতিমালা আরোপ করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখ নথিপত্রহীন বিদেশি শিক্ষার্থী রয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যারা 'এইচ-১বি' ভিসায় কাজ করছেন, তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউনিভার্সিটি অব কলোরাডোর এক অধ্যাপক জানান, শিক্ষার্থীরা একাডেমিক ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে, শিক্ষার্থীরা শীতকালীন ছুটির পরে দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবেন। কঠোর অভিবাসন নীতি সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করবে। তবে অভিবাসন বিশ্লেষকদের মতে, এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী