ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু

লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েল ৬০ দিনের মধ্যে সেনা প্রত্যাহার করবে বলে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করে হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে লেবাননে ৩,৮২৩ জন এবং ইসরায়েলে ১২৯ জন নিহত হয়েছেন।

গতকাল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইসরায়েল এই চুক্তির মাধ্যমে গাজায় হামাস ও ইরানের দিকে মনোযোগ দিতে পারবে বলে আশা প্রকাশ করেছে।

যুদ্ধবিরতির আগে ইসরায়েল লেবাননের রাজধানীতে হামলা চালায়, আর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আঘাত হানে।

লড়াইয়ে হিজবুল্লাহ দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। গত সেপ্টেম্বরে তাদের নেতা হাসান নাসরুল্লাহসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে