ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৪৮:২৮ অপরাহ্ন
খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য আসামিদের খালাস দিয়েছে আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত এই রায় দেন।

এর আগে, ২০ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু সে সময় খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে মামলাটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আজকের শুনানির পর আদালত খালাসের এই রায় প্রদান করে।

বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে।

মামলায় খালেদা জিয়া ছাড়াও আরও ১৬ আসামি ছিলেন, তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন। ২০০৮ সালে মামলাটি দায়ের হওয়ার পর ২০১৮ সালে অভিযোগপত্র দাখিল করা হয়, তবে মামলার শুনানি শেষে আজ তাদের খালাস দেওয়া হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা