ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৫৫:৪২ অপরাহ্ন
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট

ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা সংঘ (ইসকন) ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত সরকারের পদক্ষেপ জানাতে হাইকোর্ট আদেশ দিয়েছেন।

আজ, বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্টে এক আইনজীবী ইসকনকে নিষিদ্ধ করার জন্য মৌখিক আবেদন করেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আবেদন গ্রহণ করে রাষ্ট্রপক্ষের মতামত জানতে দ্রুত অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠায়।

অ্যাটর্নি জেনারেল আদালতে এসে বলেন, তিনি সারাদেশের মানুষের মতো একইভাবে শোকাহত, তবে তিনি আদালতকে অনুরোধ করেন যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, কারণ সরকার ইতিমধ্যে এই ইস্যুতে ব্যবস্থা নিতে শুরু করেছে এবং এটি সরকারের শীর্ষ অগ্রাধিকার।

এসময়, হাইকোর্ট বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আদালত সরকারের পদক্ষেপ আগামীকাল পর্যন্ত জানাতে নির্দেশ দিয়েছে।

উল্লেখযোগ্য, গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় এবং জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর পরেই, তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হন।

এই ঘটনার পর, কোতোয়ালী থানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ