ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সারজিস-হাসনাতের রংপুরে আসার খবরে জাপার বিক্ষোভ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১১:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১১:০০:১৭ পূর্বাহ্ন
সারজিস-হাসনাতের রংপুরে আসার খবরে জাপার বিক্ষোভ
পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আজ শনিবারের রংপুর সফরকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে জাতীয় পার্টির (জাপা) স্থানীয় নেতাকর্মীরা তাঁদের এ সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে।গতকাল শুক্রবার রাতে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।  জানা যায়, আজ শনিবার সকাল ১১ টায় আইজিপি ময়নুল ইসলাম শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যাবেন, নেখানে কবর জিয়ারত শেষে রংপুর পুলিশ লাইন্স স্কুল হলরুমে সূধী সমাবেশ করবেন।সেখানে দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর থাকার কথা রয়েছে। জাপা নেতাদের অভিযোগ, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সংলাপে জাতীয় পার্টিকে ডাকতে দেয়নি সমন্বয়করা। এই ঘটনায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত করা হয়েছে। এর পরেও পুলিশপ্রধান ময়নুল ইসলাম প্রটোকল দিয়ে তাঁদের রংপুরে আনছেন।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশ কমিশনার ও পুলিশপ্রধানকে দায়ী করবেন তারা।দলের ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির বলেন, ‘জাতীয় পার্টি কথিত এই দুই সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এরপরেও পুলিশ প্রধান তাদের রংপুরে আনছেন।  তাদের এনে রংপুর জাতীয় পার্টিকে প্রশাসনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা তৈরি করছেন, মুখোমুখি করছেন।এজন্য দায়ী আইজিপি ও পুলিশ কমিশনার। আমরা প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা শুনেছি ওই দুজন সমন্বয়ক পুলিশের আইজিপির সঙ্গে আসবেন, এটা দুঃখজনক ও পক্ষপাতমূলক আচরণ, যা কাউকে সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমরা দাবি করবো যাতে করে তাদের রংপুরের মাটিতে আনা না হয়।তিনি নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘এটা জাতীয় পার্টির অস্তিত্ব।যে যার মতো করে আসবেন। আমরা তাদের প্রতিহত করব।এসময় শনিবার সকাল ১১ টায় ফের বিক্ষোভ করা হবে বলেও ঘোষাণা দেন জাপার নেতা।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, ‘জাতীয় পার্টির এই কর্মসূচির বিরুদ্ধে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি। আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব।’আরেক সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘জাতীয় পার্টি আসলে আমাদের কোনো হেডেক না। তাদের নিয়ে কোনো বক্তব্যও নাই।’এ বিষয়ে পুলিশ কমিশনার মজিত আলী বলেন, ‌‘সার্বিক বিষয়ে আমরা নজর রাখছি।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী